Logo

উত্তরায় আজও শ্রমিকদের সড়ক অবরোধে অচল যান চলাচল

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৫ অক্টোবর, ২০২৬, ১১:৫০
উত্তরায় আজও শ্রমিকদের সড়ক অবরোধে অচল যান চলাচল
ছবি: সংগৃহীত

রাজধানীর উত্তরায় বকেয়া বেতন পরিশোধ ও মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে আবারও সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক কারখানার শ্রমিকরা।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল থেকে আজমপুর এলাকায় কয়েকটি কারখানার শ্রমিকদের এ কর্মসূচির কারণে আশপাশের সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। এতে অফিসগামী মানুষসহ বিভিন্ন গন্তব্যের যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. রেজাউল করিম এ তথ্য জানিয়েছেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

তিনি বলেন, সকাল ১০টা থেকে আজমপুর এলাকায় ৬-৭টি পোশাক কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পুলিশের অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। অফিস চলাকালে সড়ক অবরোধের ফলে আশপাশের বিভিন্ন রাস্তায় যান চলাচল ব্যাহত হচ্ছে।

আন্দোলনরত শ্রমিকদের ভাষ্য, নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন দামের কারণে বর্তমান বেতনে সংসার চালানো কঠিন হয়ে পড়েছে। বকেয়া বেতন পরিশোধসহ বিভিন্ন দাবিতে একাধিকবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেও সমাধান না পাওয়ায় তারা আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন।

বিজ্ঞাপন

এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা এবং যান চলাচল স্বাভাবিক করার লক্ষ্যে শিল্প পুলিশ ও থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে অবস্থান করছেন। শ্রমিকদের সঙ্গে আলোচনা করে অবরোধ তুলে নেওয়ার চেষ্টা চলছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

তবে সর্বশেষ তথ্য অনুযায়ী, বিক্ষোভকারীরা তখনো সড়ক ছাড়েননি।

এর আগে বুধবার দুপুর ১২টার দিকে বিমানবন্দর গোলচত্বরে সড়ক অবরোধ করেন শ্রমিকরা। ওই কর্মসূচি থেকে তারা ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবি জানান।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD