Logo

বেতন বৃদ্ধির দাবিতে উত্তরায় সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

profile picture
নিজস্ব প্রতিবেদক
১২ অক্টোবর, ২০২৬, ১৫:০৫
বেতন বৃদ্ধির দাবিতে উত্তরায় সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ
ছবি: সংগৃহীত

বেতন বৃদ্ধির দাবিতে রাজধানীর উত্তরার আজমপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাক কারখানার শ্রমিকরা। সোমবার (১২ অক্টোবর) বেলা ১১টার দিকে বিভিন্ন কারখানার শত শত শ্রমিক সড়কে জড়ো হয়ে আন্দোলন শুরু করেন। এতে সড়কের এক পাশে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং আশপাশের এলাকায় যানজটের সৃষ্টি হয়।

বিজ্ঞাপন

দক্ষিণখানের অতিরিক্ত উপকমিশনার কে এইচ এম এরশাদ সড়ক অবরোধের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দক্ষিণখান এলাকার বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা বেলা ১১টার দিকে একত্র হয়ে সড়কে বিক্ষোভ শুরু করেন।

শ্রমিকদের অবরোধের কারণে ওই এলাকায় যান চলাচল ব্যাহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থল ও আশপাশের এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD