টঙ্গীতে গ্যাস লিকেজের বিস্ফোরণে একই পরিবারের তিনজন দগ্ধ

গাজীপুরের টঙ্গীর চেরাগআলী মার্কেট এলাকায় বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন। বুধবার (২১ অক্টোবর) সকালে তাঁদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নেওয়া হয়।
বিজ্ঞাপন
দগ্ধ তিনজনের শরীরের ৮৫ থেকে ৯৫ শতাংশ পুড়ে গেছে। চিকিৎসকেরা তাঁদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন।
দগ্ধ ব্যক্তিরা হলেন লালচান (৬৫), নাসিমা (৫০) ও তানিশা (১৬)। তাঁরা একই পরিবারের সদস্য।
আরও পড়ুন
বিজ্ঞাপন
জানা গেছে, বুধবার সকাল সাড়ে ৭টার দিকে তাঁদের দগ্ধ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয়। টঙ্গীর চেরাগআলী এলাকার বাসাটিতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে জানানো হয়েছে।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. সুলতান মাহমুদ সিকদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন
তিনি জানান, টঙ্গীর চেরাগআলী এলাকায় সকালে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের তিনজন দগ্ধ হয়ে জরুরি বিভাগে এসেছেন। তাঁদের মধ্যে লালচানের শরীরের ৯৫ শতাংশ, নাসিমার ৮৫ শতাংশ এবং তানিশার ৮৫ শতাংশ পুড়ে গেছে। তিনজনের অবস্থাই আশঙ্কাজনক।








