Logo

শান্তিনগর পুলিশ বক্সের সামনে ককটেল বিস্ফোরণ

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৭ অক্টোবর, ২০২৬, ২২:১৫
শান্তিনগর পুলিশ বক্সের সামনে ককটেল বিস্ফোরণ
ছবি: সংগৃহীত

রাজধানীর শান্তিনগর পুলিশ বক্সের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

শনিবার (১৭ অক্টোবর) রাত ৮টার দিকে শান্তিনগর পুলিশ বক্সের সামনে এ বিস্ফোরণ ঘটে।

এলাকাটি দুই থানার সীমানাসংলগ্ন হওয়ায় বিস্ফোরণের খবর পেয়ে উভয় থানার পুলিশ সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন। পরে বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ সংগ্রহ করে রাখা হয়।

পুলিশ জানায়, ঘটনাটি যে থানার আওতাধীন এলাকায় ঘটেছে, সেই থানার তত্ত্বাবধানে বিস্তারিত তদন্ত করা হবে।

বিজ্ঞাপন

ককটেল বিস্ফোরণের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন পল্টন মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল ইসলাম ও রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াছিন মিয়া।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD