Logo

মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের ২ গ্রুপের মধ্যে গোলাগুলি

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৫ অক্টোবর, ২০২৬, ২২:৫৬
মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের ২ গ্রুপের মধ্যে গোলাগুলি
ছবি: সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুরের বসিলা ব্রিজ এলাকায় কিশোর গ্যাংয়ের দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে একজন গুলিবিদ্ধ হয়েছেন। তাৎক্ষণিকভাবে তাঁর নাম-পরিচয় জানা যায়নি।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত ৯টার পর বসিলা ব্রিজের আগের তিন রাস্তার মোড়ে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকায় সক্রিয় সাব্বির গ্রুপের সঙ্গে অন্য একটি গ্রুপের গোলাগুলি হয়। এতে ঘটনাস্থলেই একজন গুলিবিদ্ধ হন।

তবে কী কারণে দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। আহত ব্যক্তির পরিচয় ও তাঁর শারীরিক অবস্থার বিষয়েও বিস্তারিত জানা যায়নি।

বিজ্ঞাপন

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হালিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD