চকবাজারে মার্কেটের আগুন ছড়াল পাশের ভবনেও, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

পুরান ঢাকার চকবাজারে সাততলা একটি ভবনের ষষ্ঠ তলায় অবস্থিত মনজুর খান প্লাজার মার্কেটে লাগা আগুন পাশের আরেকটি ভবনেও ছড়িয়ে পড়েছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট কাজ করছে। প্রচণ্ড ধোঁয়ার কারণে আগুন নেভানোর কাজে বেগ পেতে হচ্ছে ফায়ার ফাইটারদের।
বিজ্ঞাপন
সোমবার (১২ অক্টোবর) বিকেল ৫টা ৪ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।
আরও পড়ুন
বিজ্ঞাপন
আগুনের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ বলেন, প্রথমে পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। একপর্যায়ে আগুন কিছুটা নিয়ন্ত্রণে এলেও ভবনে প্রচুর ধোঁয়া ছিল। পরে আগুন পাশের আরেকটি ভবনে ছড়িয়ে পড়ে। বর্তমানে মোট ৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
তিনি আরও জানান, প্রচণ্ড ধোঁয়ার কারণে আগুন নেভানোর কাজে ফায়ার সার্ভিসের কর্মীদের সমস্যায় পড়তে হচ্ছে।
বিজ্ঞাপন
তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ, ক্ষয়ক্ষতির পরিমাণ কিংবা হতাহতের বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।








