Logo

দুই ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি চকবাজারে মার্কেটে লাগা আগুন

profile picture
নিজস্ব প্রতিবেদক
১২ অক্টোবর, ২০২৬, ১৯:৫৪
দুই ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি চকবাজারে মার্কেটে লাগা আগুন
ছবি: সংগৃহীত

রাজধানীর পুরান ঢাকার চকবাজারে সাততলা একটি ভবনের ষষ্ঠ তলায় অবস্থিত মার্কেটে আগুন লাগার ঘটনায় উদ্বেগ তৈরি হয়েছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করলেও দুই ঘণ্টা পার হওয়ার পরও তা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। ভবনটির ভেতরে প্রচণ্ড ধোঁয়া এবং ঘটনাস্থলে সরু রাস্তা থাকায় আগুন নেভানোর কাজে বাধার মুখে পড়ছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

বিজ্ঞাপন

সোমবার (১২ অক্টোবর) বিকেল ৫টা ৪ মিনিটে চকবাজারের ওই মার্কেটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পাওয়ার পরপরই সংস্থাটির পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

আগুনের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ বলেন, আগুন নিয়ন্ত্রণে আমাদের ৫টি ইউনিট কাজ করছে। ভেতরে তেমন আগুন না থাকলেও প্রচণ্ড ধোঁয়া রয়েছে। সরু রাস্তা হওয়ায় আগুনে নেভাতে অনেকটা বেগ পেতে হচ্ছে। এখন পর্যন্ত ভেতরে কেউ আটকে থাকার সংবাদ পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

এর আগে তিনি বলেন, আগুন লাগার খবর পেয়ে আমাদের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। আগুনে প্রচণ্ড ধোঁয়ায় কাজ করতে বেগ পেতে হচ্ছে ফায়ার ফাইটারদের।

তবে আগুন লাগার কারণ, ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের বিষয়ে বিস্তারিত তথ্য জানা যায়নি।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD