হরমুজ প্রণালিতে মাইন বিস্ফোরণে আরও এক তেল ট্যাংকারে আগুন

হরমুজ প্রণালিতে সামুদ্রিক মাইনের সংস্পর্শে এসে আরও একটি তেল ট্যাংকারে ভয়াবহ আগুন লেগেছে। অনুমোদিত পথ এড়িয়ে চলার সময় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) সামুদ্রিক শাখা।
বিজ্ঞাপন
সোমবার (১২ অক্টোবর) তাসনিম নিউজের এক প্রতিবেদনে আইআরজিসি নেভির জনসংযোগ দপ্তরের বরাতে এ তথ্য জানানো হয়।
আইআরজিসি নেভির জনসংযোগ দপ্তর জানিয়েছে, প্রায় সাড়ে সাত লাখ ব্যারেল অপরিশোধিত তেল বহনকারী একটি শাটল ধরনের ট্যাংকার রোববার বিকেলে সতর্কবার্তা উপেক্ষা করে অননুমোদিত পথে হরমুজ প্রণালি অতিক্রমের চেষ্টা করছিল। এ সময় জাহাজটি একটি সামুদ্রিক মাইনের সংস্পর্শে এলে বিস্ফোরণ ঘটে। এতে ট্যাংকারটিতে ভয়াবহ আগুন ধরে যায়।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
এর আগে শনিবার একই ধরনের আরেকটি বড় তেল ট্যাংকার অননুমোদিত পথে প্রণালি অতিক্রমের সময় সামুদ্রিক মাইনের সংস্পর্শে এসে আগুনে পুড়ে যায় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ওই জাহাজটি দুর্ঘটনার আগে তার নৌ-চলাচল ও অবস্থান শনাক্তকরণ ব্যবস্থা বন্ধ রেখেছিল। জাহাজটিতে আগুন লাগার পর উপকূলের বাসিন্দারা বিশাল অগ্নিশিখা দেখতে পান।
এদিকে, হরমুজ প্রণালির নিরাপত্তাবিধি না মানা জাহাজগুলোর বিষয়ে নতুন করে সতর্কবার্তা দিয়েছে আইআরজিসি নেভি। সংস্থাটি জানিয়েছে, যেসব জলযান নিয়ম অমান্য করে তাদের নৌ-চলাচল ও পরিচয় শনাক্তকরণ ব্যবস্থা বন্ধ রাখবে, সেগুলোকে শত্রুভাবাপন্ন হিসেবে চিহ্নিত করা হবে এবং কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
প্রণালির নির্ধারিত নিয়মকানুন না মানলে তেল ট্যাংকারগুলোকে এ ধরনের পরিণতির মুখোমুখি হতে হতে পারে বলেও হুঁশিয়ারি দিয়েছে আইআরজিসি নেভি।
বিজ্ঞাপন
সূত্র: তাসনিম নিউজ এজেন্সি








