দিল্লির আন্দোলনকে ‘দ্বিতীয় স্বাধীনতা সংগ্রাম’ বলছে কংগ্রেস

ভারতের রাজধানী নয়াদিল্লিতে চলমান আন্দোলনকে ‘দ্বিতীয় স্বাধীনতা সংগ্রাম’ বলে অভিহিত করেছে বিরোধী দল কংগ্রেস। গণতন্ত্র ও ভোটাধিকার রক্ষার দাবিতে সোমবার (১২ অক্টোবর) দিল্লিতে বড় ধরনের বিক্ষোভ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে বিরোধী জোট ‘ইন্ডিয়া’।
বিজ্ঞাপন
রবিবার কংগ্রেসের সাধারণ সম্পাদক কে সি বেণুগোপাল এ কর্মসূচির ঘোষণা দেন। তিনি জানান, কংগ্রেসের পাশাপাশি বিরোধী জোটের শরিক দলগুলো এবং দেশের বিভিন্ন প্রান্তের তরুণেরা বিক্ষোভে অংশ নেবেন।
ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ‘ভোট চুরি’র অভিযোগ তুলে এ কর্মসূচির ডাক দিয়েছে বিরোধীরা। তাদের দাবি, গণতান্ত্রিক ব্যবস্থা ও ভোটারদের অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ আন্দোলন প্রয়োজন।
আন্দোলন বাধাগ্রস্ত করার অভিযোগ
বিজ্ঞাপন
দিল্লিতে বিরোধীদের কর্মসূচি বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন কে সি বেণুগোপাল। তাঁর দাবি, কংগ্রেসের নেতাকর্মীদের রাজধানীতে যেতে বাধা দেওয়া হচ্ছে। তাঁরা যেসব স্থানে অবস্থান করছেন, সেখানেও অভিযান চালানো হচ্ছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
তবে এসব পদক্ষেপের মধ্যেও আন্দোলন থামবে না বলে জানিয়েছেন তিনি। বেণুগোপালের ভাষ্য, সোমবার দিল্লিতে আরও জোরালো কর্মসূচি পালন করা হবে এবং বিরোধী দলগুলো সম্মিলিতভাবে এতে অংশ নেবে।
কংগ্রেসের এই সাধারণ সম্পাদক বলেন, দেশের গণতন্ত্র ও ভোটারদের অধিকার রক্ষার লড়াই অত্যন্ত গুরুত্বপূর্ণ। গণতান্ত্রিক ব্যবস্থায় নাগরিকদের অস্তিত্ব ও অধিকার প্রতিষ্ঠার সঙ্গে ভোটাধিকার গভীরভাবে জড়িত।
বিজ্ঞাপন
এ সময় ভারতের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে দুর্বল করার চেষ্টা চলছে বলেও অভিযোগ করেন বেণুগোপাল। তাঁর দাবি, প্রধান নির্বাচন কমিশনার বিজেপি সরকারের নির্দেশনা অনুযায়ী কাজ করছেন। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।
সূত্র: দ্য টেলিগ্রাফ








