যন্তর মন্তরে বিক্ষোভ বন্ধ, দিল্লি পুলিশকে নির্দেশ মোদি সরকারের

ভারতের রাজধানী নয়াদিল্লিতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচির জন্য নতুন তিনটি স্থান নির্ধারণ করেছে দিল্লি পুলিশ। একই সঙ্গে দীর্ঘদিন ধরে প্রতিবাদ কর্মসূচির পরিচিত স্থান যন্তর মন্তরকে নির্ধারিত বিক্ষোভস্থলের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন একটি কমিটির সুপারিশের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
নতুন নির্ধারিত স্থানগুলো হলো রামলীলা ময়দান, বুরারি ময়দান এবং পূর্ব দিল্লির সিবিডি ময়দান। দিল্লি পুলিশের কমিশনার অনুরাগ কুমার এ বিষয়ে আদেশ জারি করেছেন।
আদেশ অনুযায়ী, যন্তর মন্তরকে বিক্ষোভের নির্ধারিত স্থানের তালিকা থেকে সরিয়ে নতুন তিনটি স্থানকে সমাবেশ ও প্রতিবাদ কর্মসূচির জন্য নির্ধারণ করা হয়েছে। এসব স্থানে কীভাবে কর্মসূচি আয়োজন করা যাবে, তা জানিয়ে পৃথক নির্দেশিকা বা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) প্রকাশ করবে পুলিশ।
আরও পড়ুন
বিজ্ঞাপন
দিল্লির কেন্দ্রীয় অংশে অবস্থিত যন্তর মন্তর বহু বছর ধরে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও আন্দোলনকারীদের প্রতিবাদের অন্যতম পরিচিত স্থান হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। নতুন সিদ্ধান্তের ফলে সেখানে আর নির্ধারিত বিক্ষোভ কর্মসূচি আয়োজন করা যাবে না।
বিজ্ঞাপন
বিরোধীদের আন্দোলনের মধ্যে সিদ্ধান্ত
ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে ঘিরে বিশেষ নিবিড় ভোটার তালিকা সংশোধন (এসআইআর) বিতর্কের মধ্যে দিল্লিতে বিরোধীদের আন্দোলন চলছে। কংগ্রেসসহ বিরোধী জোট ‘ইন্ডিয়া’ এবং নতুন রাজনৈতিক সংগঠন ককরোচ জনতা পার্টি (সিজেপি) এ ইস্যুতে দিল্লিতে বিক্ষোভ করেছে।
এমন পরিস্থিতিতে বিক্ষোভের স্থান পরিবর্তনের সিদ্ধান্ত রাজনৈতিক অঙ্গনে নতুন বিতর্ক তৈরি করতে পারে। বিরোধী দলগুলো এ পদক্ষেপকে প্রতিবাদের পরিসর সীমিত করার উদ্যোগ হিসেবে সমালোচনা করতে পারে।
বিজ্ঞাপন
উল্লেখ্য, দিল্লি পুলিশ ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত হয়।
সূত্র: এনডিটিভি








