Logo

পুরান ঢাকার বহুতল ভবনে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

profile picture
নিজস্ব প্রতিবেদক
১২ অক্টোবর, ২০২৬, ১৮:৫৩
পুরান ঢাকার বহুতল ভবনে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট
ছবি: সংগৃহীত

রাজধানীর পুরান ঢাকার চকবাজারে সাততলা একটি ভবনের ষষ্ঠ তলায় অবস্থিত মার্কেটে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করছে। প্রচণ্ড ধোঁয়ার কারণে আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিসের কর্মীদের।

বিজ্ঞাপন

সোমবার (১২ অক্টোবর) বিকেল ৫টা ৪ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। সংস্থাটির ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ এ তথ্য নিশ্চিত করেছেন।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, চকবাজারের ছোট কাটারা এলাকায় এসি মসজিদের পাশে অবস্থিত মনজুর খান প্লাজায় বিকেল ৫টা ২ মিনিটে আগুনের সূত্রপাত হয়। খবর পাওয়ার দুই মিনিট পর, বিকেল ৫টা ৪ মিনিটে ফায়ার সার্ভিসের ইউনিটগুলো ঘটনাস্থলের উদ্দেশে রওনা দেয়।

ফায়ার সার্ভিসের স্টেশন থেকে ঘটনাস্থলের দূরত্ব মাত্র দুই কিলোমিটার হলেও যানজট ও রাস্তার পরিস্থিতির কারণে কর্মীদের পৌঁছাতে দেরি হয়। বিকেল ৫টা ২২ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করেন তাঁরা।

বিজ্ঞাপন

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ বলেন, মার্কেটে আগুন লাগার খবর পেয়ে পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ করছে। প্রচণ্ড ধোঁয়ার কারণে ফায়ার ফাইটারদের কাজ করতে বেগ পেতে হচ্ছে।

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ, ভবনের ভেতরে কেউ আটকা পড়েছেন কি না এবং ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে বিস্তারিত জানা যায়নি। আগুন পুরোপুরি নির্বাপণের জন্য ফায়ার সার্ভিসের কর্মীদের তৎপরতা অব্যাহত রয়েছে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD