মিরপুর বিআরটিএতে আনসারের অভিযানে দালাল আটক

রাজধানীর মিরপুরে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কার্যালয়ে সেবাগ্রহীতাদের কাছ থেকে অবৈধভাবে অর্থ নেওয়ার সময় এক দালালকে আটক করেছে আনসার সদস্যরা। পরে ভ্রাম্যমাণ আদালত তাঁকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন।
বিজ্ঞাপন
রবিবার (১১ অক্টোবর) দুপুর আনুমানিক ৩টার দিকে রাজধানীর কাফরুল থানাধীন মিরপুর বিআরটিএ কার্যালয়ে এ ঘটনা ঘটে।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিআরটিএ কার্যালয়ে আসা সেবাগ্রহীতাদের গাড়িসংক্রান্ত বিভিন্ন কাজ দ্রুত সম্পন্ন করে দেওয়ার প্রলোভন দেখিয়ে অবৈধভাবে অর্থ নেওয়ার সময় এক ব্যক্তির সন্দেহজনক কার্যক্রম ডিউটিরত আনসার সদস্যদের নজরে আসে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
•
•
•
বিজ্ঞাপন
পরে মিরপুর বিআরটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুজ্জামানের উপস্থিতিতে দালালবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আনসারের পিসি মো. মফিজ উদ্দিনসহ সদস্য পবিত্র সিংহ চন্দ্র, শাহীন আলম, রোকনুজ্জামান ও রাজু আহমেদ অংশ নেন। এ সময় মো. আ. সাত্তার (২২) নামের ওই ব্যক্তিকে হাতেনাতে আটক করা হয়।
আটকের পর সাত্তারকে মিরপুর বিআরটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেটের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত তাঁকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।
সাজা ঘোষণার পর আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য দণ্ডিত ব্যক্তিকে কাফরুল থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।








