Logo

মহাখালীতে এসি বাসে আগুন

profile picture
নিজস্ব প্রতিবেদক
৮ অক্টোবর, ২০২৬, ১৪:৫১
মহাখালীতে এসি বাসে আগুন
ছবি: সংগৃহীত

রাজধানীর মহাখালী বাস টার্মিনালের পাশে দাঁড়িয়ে থাকা একটি এসি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট অল্প সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৮ অক্টোবর) ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম কর্মকর্তা আনোয়ারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

তিনি জানান, মহাখালী বাস টার্মিনালের পাশে দাঁড়িয়ে থাকা প্রাইম পরিবহনের একটি এসি বাসে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে দ্রুত আগুন নির্বাপণ করে।

অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। একই সঙ্গে কী কারণে বাসটিতে আগুনের সূত্রপাত হয়েছে, তাৎক্ষণিকভাবে সেটিও জানা যায়নি বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD