Logo

রাজধানীতে এসির বিস্ফোরণে মেকানিকের মৃত্যু

profile picture
নিজস্ব প্রতিবেদক
৬ অক্টোবর, ২০২৬, ১৩:৫৯
রাজধানীতে এসির বিস্ফোরণে মেকানিকের মৃত্যু
ছবি: সংগৃহীত

রাজধানীর নয়াপল্টনে এসির কম্প্রেসর বিস্ফোরণে জীবন বর্মন (২৫) নামে এক মেকানিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে নয়াপল্টনের ‘এমআই ইঞ্জিনিয়ারিং প্লাস’ নামে একটি দোকানে এ দুর্ঘটনা ঘটে। নিহত জীবন বর্মন গাইবান্ধা সদর উপজেলার ভাটপাড়া গোপালপুর গ্রামের সচিন বর্মনের ছেলে।

বিজ্ঞাপন

নিহতের ভাই অনিক বর্মন জানান, সকালে কর্মস্থলে এসি মেরামতের কাজ করছিলেন জীবন। কাজের একপর্যায়ে হঠাৎ এসির কম্প্রেসর বা সিলিন্ডার বিস্ফোরিত হলে তিনি গুরুতর আহত হন। পরে সহকর্মীরা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান।

আরও পড়ুন

বিজ্ঞাপন

ঢামেক হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা শেষে দুপুর ১২টার দিকে কর্তব্যরত চিকিৎসক জীবন বর্মনকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD