আগারগাঁও মেট্রো স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণ

রাজধানীর আগারগাঁও মেট্রোরেল স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে এ বিস্ফোরণের ঘটনায় কেউ হতাহত হয়নি। ঘটনার পর এলাকায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার বেলা ১২টা ১০ মিনিটের দিকে রাজধানীর কাফরুল থানার আওতাধীন আগারগাঁও মেট্রো স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা গেছে, মোটরসাইকেলে করে আসা এক দুর্বৃত্ত স্টেশনের পাম্প রুম ও বি-গেটের মধ্যবর্তী সড়কে একটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিস্ফোরণের পর ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে বিস্ফোরিত জর্দার কৌটা উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে। কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন
তিনি বলেন, এ ঘটনায় কেউ হতাহত হয়নি। বিস্ফোরণের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করার চেষ্টা চলছে। তবে কে বা কারা কী উদ্দেশ্যে এ বিস্ফোরণ ঘটিয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।








