লকডাউনকে বুড়ো আঙুল দেখিয়ে গাবতলী থেকে ছাড়ছে দূরপাল্লার বাস

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত কর্মসূচিকে কেন্দ্র করে লকডাউনের কথা বলা হলেও রাজধানীর গাবতলী বাস টার্মিনালে দূরপাল্লার যান চলাচলে তেমন কোনো প্রভাব দেখা যায়নি। নির্ধারিত সময়সূচি অনুযায়ী দেশের বিভিন্ন গন্তব্যে ছেড়ে যাচ্ছে বাস। একই সঙ্গে বিভিন্ন জেলা থেকে ঢাকায় ফিরছেন যাত্রীরা।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে রাজধানীর গাবতলী বাস টার্মিনাল এলাকা ঘুরে পরিবহন শ্রমিক ও যাত্রীদের সঙ্গে কথা বলে এমন চিত্র পাওয়া গেছে।
সরেজমিনে দেখা যায়, টার্মিনালে যাত্রীদের উপস্থিতি বাড়ছে। কাউন্টারগুলো থেকে নিয়মিতভাবে টিকিট বিক্রি হচ্ছে এবং নির্ধারিত সময় অনুযায়ী দূরপাল্লার বাস ছেড়ে যাচ্ছে। তবে টুঙ্গিপাড়া-গোপালগঞ্জ রুটে যানবাহন চলাচল তুলনামূলক সীমিত রয়েছে।
গোল্ডেন পরিবহনের কাউন্টার মাস্টার মো. বিল্লাল জানান, তাদের বাসগুলো নির্ধারিত সময়সূচি অনুসরণ করেই চলাচল করছে। ভোর সাড়ে ৬টা থেকে বাস চলাচল শুরু হয়েছে। সকাল পর্যন্ত নয়টি বাস ঢাকা ছেড়ে গেছে।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
তিনি বলেন, সড়কে এখন পর্যন্ত কোনো ধরনের সমস্যার মুখোমুখি হতে হয়নি। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যাত্রীর সংখ্যাও বাড়বে বলে আশা করছেন তারা।
এদিকে কুষ্টিয়া থেকে ঢাকায় ফেরা যাত্রী জুলহাস বলেন, সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। মানুষের নিরাপত্তা নিশ্চিত করায় তিনি সরকারকে ধন্যবাদ জানান।
বিজ্ঞাপন
তিনি বলেন, ‘২৪-এর পর আমরা দেশে কোনো নাশকতা দেখতে চাইনা। এ ব্যাপারে সরকারকে কঠোর হতে হবে।’
অন্যদিকে রংপুর থেকে আসা যাত্রী রেদোয়ান জানান, কর্মসূচির কারণে সড়কে যানজট কম থাকবে বলে ধারণা করেছিলেন। কিন্তু গাবতলীতে এসে দেখেন, যাত্রীদের উপস্থিতি ও যানজট—দুটিই বেশি। ফলে টার্মিনাল এলাকায় স্বাভাবিক সময়ের মতোই ব্যস্ততা রয়েছে।








