মহাখালীর সাততলা বস্তিতে আগুন, পরিদর্শনে গেলেন প্রশাসক মিল্টন

রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন। বুধবার (১৮ নভেম্বর) আগুন নিয়ন্ত্রণে আসার পর তিনি ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।
বিজ্ঞাপন
পরিদর্শনকালে প্রশাসক ক্ষতিগ্রস্ত এলাকার বিভিন্ন অংশ ঘুরে দেখেন। পাশাপাশি বস্তির বাসিন্দাদের সঙ্গে কথা বলে তাদের পরিস্থিতির খোঁজখবর নেন।
বুধবার দুপুরে শফিকুল ইসলাম খান মিল্টনের ফেসবুক পেজে ঘটনাস্থল পরিদর্শনের কয়েকটি ছবি প্রকাশ করা হয়।
আরও পড়ুন
বিজ্ঞাপন
এর আগে মহাখালীর সাততলা বস্তিতে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। সংস্থাটির ওয়্যারহাউস ইনস্পেকটর লিমা খানম জানান, সকাল ৯টা ৪০ মিনিটে অগ্নিকাণ্ডের সংবাদ পাওয়ার পরপরই সাতটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়। তবে সড়কে যানজট থাকায় ফায়ার সার্ভিসের কর্মীদের ঘটনাস্থলে পৌঁছাতে কিছুটা বিলম্ব হয়।
বিজ্ঞাপন
পরে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট কাজ শুরু করে। সংস্থাটির কন্ট্রোল রুম কর্মকর্তা তালহা বিন জসিম জানান, এক ঘণ্টার বেশি সময়ের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
তিনি বলেন, সাততলা বস্তির আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের আটটি ইউনিটের চেষ্টায় বেলা ১১টা ১৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে এসেছে।








