Logo

রাজধানীর বাড্ডা লিংক রোডে বাসে আগুন

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৮ নভেম্বর, ২০২৬, ২৪:১৩
রাজধানীর বাড্ডা লিংক রোডে বাসে আগুন
ছবি: সংগৃহীত

রাজধানীর বাড্ডা লিংক রোডে একটি বাসে আগুন লাগার খবর পাওয়া গেছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম থেকে এ তথ্য নিশ্চিত করা হয়।

বিজ্ঞাপন

ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম কর্মকর্তা শাহজাহান মিয়া জানান, বাড্ডা লিংক রোডে একটি বাসে আগুন লাগার সংবাদ তাঁরা পেয়েছেন। তবে ঘটনার বিস্তারিত তথ্য তখনও জানা যায়নি। আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলের উদ্দেশে ফায়ার সার্ভিসের ইউনিট রওনা হয়েছে বলে জানান তিনি।

অন্যদিকে, এ বিষয়ে জানতে চাইলে বাড্ডা থানা পুলিশ জানায়, বাসে আগুন লাগার ঘটনা সম্পর্কে তাদের কাছে তখন পর্যন্ত কোনো তথ্য ছিল না।

অগ্নিকাণ্ডের কারণ, ক্ষয়ক্ষতি কিংবা কেউ হতাহত হয়েছেন কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD