মিরপুর থানার সামনে ককটেল বিস্ফোরণ হয়নি, সাউন্ড গ্রেনেড ছুড়েছে পুলিশ

রাজধানীর মিরপুর মডেল থানার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে পুলিশ। লাঠিসোঁটা নিয়ে আসা একদল লোককে ছত্রভঙ্গ করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কয়েকটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছেন।
বিজ্ঞাপন
মঙ্গলবার (১৭ নভেম্বর) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ নাছের রিকাবদার এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, মিরপুরের সনি সিনেমা হলের দিক থেকে লাঠিসোঁটা হাতে কিছু লোকজন এগিয়ে আসছিলেন। তাদের ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েকটি সাউন্ড গ্রেনেড ছোড়ে। গ্রেনেডগুলোর বিকট শব্দ শুনে অনেকে সেটিকে ককটেল বিস্ফোরণ বলে মনে করতে পারেন।
ডিসি নাছের রিকাবদার আরও স্পষ্ট করেন, মিরপুর মডেল থানার সামনে ককটেল বিস্ফোরণের কোনো ঘটনা ঘটেনি। সেখানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতেই পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে।








