রাজধানীতে ২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫৩৪ জন

রাজধানী ঢাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৩৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিভিন্ন থানায় মোট ৫৩টি মামলা দায়ের করা হয়েছে। অভিযানে মাদকদ্রব্য, ককটেল, জাল নোটসহ বিভিন্ন আলামত উদ্ধার করেছে পুলিশ।
বিজ্ঞাপন
শুক্রবার (১৩ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এসব তথ্য জানান।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে সবচেয়ে বেশি ১৪৭ জন রয়েছেন মিরপুর বিভাগে। এ ছাড়া তেজগাঁও বিভাগে ৯১ জন, উত্তরা বিভাগে ৫৫ জন, মতিঝিল বিভাগে ৫২ জন, গুলশান বিভাগে ৫০ জন, ওয়ারী বিভাগে ৪৮ জন, লালবাগ বিভাগে ৬০ জন এবং রমনা বিভাগে ২৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
এ ছাড়া এসআরইউ এক জন এবং গোয়েন্দা বিভাগ চারজনকে গ্রেপ্তার করেছে।
বিজ্ঞাপন
অভিযান চলাকালে পুলিশ তিনটি ককটেল, বিস্ফোরিত ককটেলের তিনটি অংশ, ছয় কেজি গাঁজা, ২০৭টি ইয়াবা ও ১০ বোতল ফেনসিডিল উদ্ধার করে। পাশাপাশি এক হাজার টাকা মূল্যমানের ৯২৫টি জাল নোট, সাতটি মোবাইল ফোন এবং একজন ভিকটিমকে উদ্ধার করা হয়েছে।
ডিএমপির উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন জানান, বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিভিন্ন অপরাধের আলামত ও মাদকদ্রব্য উদ্ধারের পাশাপাশি ৫৩৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান তিনি।








