Logo

গাবতলীতে নিয়ন্ত্রণ হারিয়ে বাসের চাপা, প্রাণ গেল দুই নারীর

profile picture
নিজস্ব প্রতিবেদক
১১ নভেম্বর, ২০২৬, ১২:৪২
গাবতলীতে নিয়ন্ত্রণ হারিয়ে বাসের চাপা, প্রাণ গেল দুই নারীর
প্রতীকী ছবি

রাজধানীর গাবতলীতে বাসের চাপায় দুই নারী নিহত হয়েছেন। বুধবার (১১ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে দারুসসালাম থানার গাবতলী পর্বতের সামনে এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

পুলিশ জানায়, সকালে চাঁদনি ট্রাভেল পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা পারাপারের সময় দুই নারীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

দুর্ঘটনার পরপরই বাসটির চালককে আটক করেছে পুলিশ। একই সঙ্গে জব্দ করা হয়েছে ঘাতক বাসটি।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD