Logo

ধানমণ্ডি-৩২ ও সিটি কলেজের পাশে চারটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

profile picture
নিজস্ব প্রতিবেদক
১০ নভেম্বর, ২০২৬, ১৪:৩৩
ধানমণ্ডি-৩২ ও সিটি কলেজের পাশে চারটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার
ছবি: সংগৃহীত

রাজধানীর ধানমণ্ডি-৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ির প্রধান ফটকের সামনে দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে পুলিশ। একই সঙ্গে ধানমণ্ডি সিটি কলেজের পাশের একটি স্থান থেকেও আরও দুটি ককটেল উদ্ধার করা হয়েছে। সব মিলিয়ে পৃথক দুটি স্থান থেকে চারটি অবিস্ফোরিত ককটেল পাওয়া গেছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১০ নভেম্বর) বেলা ১১টা ৪৫ মিনিটের দিকে ধানমণ্ডি-৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ির প্রধান ফটকের সামনে ককটেল ও একটি কাগজ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে তাঁরা বিষয়টি পুলিশকে জানান।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে এলাকাটি ঘিরে রাখে পুলিশ। একই সময়ে ধানমণ্ডি সিটি কলেজের পাশেও দুটি ককটেল পড়ে থাকার তথ্য পায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

আরও পড়ুন

বিজ্ঞাপন

পরে ঢাকা মহানগর পুলিশের বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটকে খবর দেওয়া হয়। তাদের সদস্যরা দুপুর ১২টার দিকে ধানমণ্ডি-৩২ নম্বরে পৌঁছান। এরপর সিটি কলেজের পাশ থেকে উদ্ধার করা দুটি ককটেল দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে নিয়ে যান তাঁরা।

বিজ্ঞাপন

ককটেল উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন ধানমণ্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ইমদাদুল ইসলাম তৈয়ব। তিনি বলেন, ককটেল উদ্ধার হয়েছে।

ধানমণ্ডি-৩২ নম্বরে ককটেলের সঙ্গে পাওয়া কাগজের বিষয়ে জানতে চাইলে ওসি জানান, সেটি কোনো চিঠি নয়, একটি কাগজ। সেখানে লেখা ছিল, ‘জয় বাংলা। প্রজন্ম-৭১।’

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD