ফার্মগেট মেট্রো স্টেশনের নিচে বাসে আগুন, ককটেল বিস্ফোরণ

রাজধানীর ফার্মগেটে মেট্রোরেল স্টেশনের নিচে দাঁড়িয়ে থাকা লাব্বাইক পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। একই সময়ে শিল্পাঞ্চল থানার সাউথ ইস্ট ইউনিভার্সিটির সামনে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটেছে।
বিজ্ঞাপন
সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে এসব ঘটনার তথ্য নিশ্চিত করেন তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান।
তিনি জানান, সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে শেরেবাংলা নগর থানার আওতাধীন ফার্মগেট মেট্রো স্টেশনের নিচে একটি লাব্বাইক পরিবহনের বাস দাঁড় করানো ছিল। এ সময় দুর্বৃত্তরা বাসটিতে আগুন ধরিয়ে দেয়।
এ ছাড়া শিল্পাঞ্চল থানার সাউথ ইস্ট ইউনিভার্সিটির সামনে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে এসব ঘটনায় এখন পর্যন্ত কারও আহত বা হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।








