এবার সিএমএম আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণ, আটক ২

রাজধানীর ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটক করা হয়েছে। একই সঙ্গে তাদের ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে।
বিজ্ঞাপন
সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যা ৫টা ৫০ মিনিটের দিকে কোতোয়ালি থানাধীন সিএমএম আদালতের প্রধান সড়কে এ বিস্ফোরণ ঘটে।
আটক ব্যক্তিরা হলেন সুকুমার হালদার (২৫) ও ফয়সাল (২৫)।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বিস্ফোরণের পর ঘটনাস্থল থেকে আরও একটি তাজা ককটেল উদ্ধার করা হয়। এ সময় উপস্থিত লোকজন ককটেল বিস্ফোরণে জড়িত সন্দেহে দুজনকে আটক করেন। তাদের কাছ থেকে একটি রয়েল এনফিল্ড মোটরসাইকেলও জব্দ করা হয়।
বিজ্ঞাপন
পরে আটক দুজন ও মোটরসাইকেলটি আদালতের প্রসিকিউশন বিভাগের পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
ডিএমপির প্রসিকিউশন বিভাগের উপপুলিশ কমিশনার মহিউদ্দিন মাহমুদ সোহেল ঘটনার তথ্য নিশ্চিত করেছেন।








