Logo

ককটেল বিস্ফোরণ ও পুলিশকে লক্ষ্য করে হামলা, গ্রেফতার ১৫

profile picture
নিজস্ব প্রতিবেদক
৯ নভেম্বর, ২০২৬, ১৯:৩৯
ককটেল বিস্ফোরণ ও পুলিশকে লক্ষ্য করে হামলা, গ্রেফতার ১৫
ছবি: সংগৃহীত

রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ এবং পুলিশকে লক্ষ্য করে হামলার ঘটনায় পৃথক অভিযান চালিয়ে ১৫ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। রোববার রাত থেকে সোমবার পর্যন্ত এসব অভিযান পরিচালনা করা হয়।

বিজ্ঞাপন

সোমবার (৯ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মো. আকতার হোসেন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, রোববার রাত আনুমানিক ১টা ৪০ মিনিটে রাজধানীর রূপনগর থানা ভবনের সামনে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালানোর চেষ্টা করেন আশরাফুল (২৭)। এ সময় পুলিশ তাকে হাতেনাতে আটক করে। তিনি কার্যক্রম নিষিদ্ধ একটি সংগঠনের সদস্য বলে জানিয়েছে পুলিশ।

আরও পড়ুন

বিজ্ঞাপন

এ ছাড়া সোমবার সকাল ৭টার দিকে রামপুরার বনশ্রী এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনায় শ্রাবণ সরদার (২০) ও রবিন (২৭) নামে দুজনকে গ্রেফতার করা হয়।

বিজ্ঞাপন

ডিএমপির এই কর্মকর্তা আরও জানান, গত ৫ নভেম্বর ক্যান্টনমেন্ট থানার গলফ ক্লাবের সামনে পুলিশকে লক্ষ্য করে ককটেল হামলার ঘটনা ঘটে। ওই ঘটনায় ক্যান্টনমেন্ট থানা পুলিশ চারজন, গোয়েন্দা পুলিশ (ডিবি) পাঁচজন এবং স্পেশাল রেসপন্স ইউনিট (এসআরইউ) তিনজনকে গ্রেফতার করেছে।

মো. আকতার হোসেন বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে ডিএমপির অভিযান অব্যাহত থাকবে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD