Logo

পল্লবীতে পার্কিংয়ে থাকা ২ বাসে অগুন

profile picture
নিজস্ব প্রতিবেদক
১১ নভেম্বর, ২০২৬, ১২:৫৯
পল্লবীতে পার্কিংয়ে থাকা ২ বাসে অগুন
ছবি: সংগৃহীত

রাজধানীর পল্লবীতে রাস্তার পাশে পার্কিং করে রাখা দুটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। বুধবার (১১ নভেম্বর) সকাল ৬টা ৪০ মিনিটের দিকে সেকশন-১২-এর ফুলকলি মোড়ে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

আগুনে বিকল্প পরিবহনের একটি বাসের আসন, কাচ ও বডি সম্পূর্ণ পুড়ে গেছে। অন্যদিকে অভিজাত পরিবহনের বাসটির পেছনের দুটি জানালার কাচ, আসন ও কাভার ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।

পুলিশ জানায়, ফুলকলি মোড়ে রাস্তার ওপর পার্কিং করা বিকল্প পরিবহনের (ঢাকা মেট্রো-ব ১১-৯২৫৬) ও অভিজাত পরিবহনের (ঢাকা মেট্রো-ব ১৫-০১৪৪) দুটি বাসে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা আগুন দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা আগুন দেখতে পেয়ে পানি ঢেলে তা নিয়ন্ত্রণে আনেন।

প্রাথমিক হিসাবে, বিকল্প পরিবহনের বাসটির ক্ষয়ক্ষতির পরিমাণ ৮ থেকে ১০ লাখ টাকা। অন্যদিকে অভিজাত পরিবহনের বাসটির ক্ষতি হয়েছে আনুমানিক ৫০ হাজার টাকার।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। আগুন দেওয়ার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে কাজ চলছে।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জনগণের মনে আতঙ্ক সৃষ্টির জন্য দুষ্কৃতিকারীরা বাসে আগুন দিচ্ছে। এই দুই বাসে আগুন দেওয়ার ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD