রাজধানীর শ্যামলীতে ঠিকানা পরিবহনের বাসে আগুন দিল দুর্বৃত্তরা

ছবি: সংগৃহীত
রাজধানীর শ্যামলী এলাকায় ঠিকানা পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। সোমবার (১০ নভেম্বর) রাত সোয়া ৯টার দিকে দুর্বৃত্তরা বাসটিতে আগুন দেয়।
বিজ্ঞাপন
ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার শিহাব সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বাসে আগুন লাগার খবর পাওয়ার পর মোহাম্মদপুর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
জেবি/জেএইচআর








