Logo

ঢাকায় নিষিদ্ধ যুবলীগের নেতা গ্রেফতার

profile picture
নিজস্ব প্রতিবেদক
১২ নভেম্বর, ২০২৬, ১৭:২০
ঢাকায় নিষিদ্ধ যুবলীগের নেতা গ্রেফতার
ছবি: সংগৃহীত

রাজধানীর সবুজবাগে অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী যুবলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) স্পেশাল রেসপন্স ইউনিট (এসআরইউ)। গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে বিভিন্ন থানায় পাঁচটি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১২ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য নিশ্চিত করেন। এর আগে বুধবার (১১ নভেম্বর) সবুজবাগ থানার বাইগদিয়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম মো. আব্দুর রাজ্জাক (৩৮)। তিনি যুবলীগের ৭৩ নম্বর ওয়ার্ডের যুগ্ম সাধারণ সম্পাদক।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন জানান, আব্দুর রাজ্জাকের বিরুদ্ধে যাত্রাবাড়ী, ডেমরা, সবুজবাগ ও বাড্ডা থানায় মোট পাঁচটি মামলা রয়েছে। এর মধ্যে যাত্রাবাড়ী থানায় দায়ের করা বৈষম্যবিরোধী আন্দোলন সংক্রান্ত একটি মামলা তদন্তাধীন। বাকি চারটি মামলার অভিযোগপত্রে তার নাম রয়েছে। মামলাগুলো বর্তমানে আদালতে বিচারাধীন।

পুলিশের এই কর্মকর্তা আরও জানান, বাড্ডা থানায় দায়ের করা একটি মামলায় ১০ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার হয়েছিলেন আব্দুর রাজ্জাক। গ্রেপ্তার আব্দুর রাজ্জাকের বিরুদ্ধে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD