Logo

ডিএমপির দুই থানায় নতুন ওসি, দায়িত্বে রুবেল ও শাহিদুল

profile picture
নিজস্ব প্রতিবেদক
১০ নভেম্বর, ২০২৬, ১৪:৪৭
ডিএমপির দুই থানায় নতুন ওসি, দায়িত্বে রুবেল ও শাহিদুল
ছবি: সংগৃহীত

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) শেরেবাংলা নগর ও যাত্রাবাড়ী থানায় নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিয়োগ দেওয়া হয়েছে। একই সঙ্গে থানা দুটির দায়িত্বে থাকা বর্তমান ওসিদের গোয়েন্দা পুলিশে (ডিবি) বদলি করা হয়েছে।

বিজ্ঞাপন

সোমবার (৯ নভেম্বর) ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক অফিস আদেশে এই রদবদলের তথ্য জানানো হয়।

আদেশ অনুযায়ী, যাত্রাবাড়ী থানার বর্তমান ওসি মোহাম্মদ রাজুকে ডিবির মিরপুর বিভাগে পদায়ন করা হয়েছে। অন্যদিকে শেরেবাংলা নগর থানার ওসি মো. মনিরুল ইসলামকে বদলি করা হয়েছে ডিবির ওয়ারী বিভাগে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

নতুন দায়িত্ব পাওয়া কর্মকর্তাদের মধ্যে ট্রান্সন্যাশনাল ক্রাইম বিভাগের পুলিশ পরিদর্শক রুবেল হাওলাদারকে যাত্রাবাড়ী থানার ওসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

এ ছাড়া দক্ষিণখান থানার পরিদর্শক (তদন্ত) মুহাম্মদ শাহিদুল ইসলামকে শেরেবাংলা নগর থানার নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

ডিএমপির এই আদেশের মাধ্যমে রাজধানীর গুরুত্বপূর্ণ দুটি থানার নেতৃত্বে পরিবর্তন এলো।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD