কপ সম্মেলনে যোগ দিতে তুরস্ক যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী

জাতিসংঘের জলবায়ু সম্মেলন ‘কপ-৩১’-এর ওয়ার্ল্ড লিডার্স সামিটে অংশ নিতে তুরস্কের আন্তালিয়ায় যাচ্ছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ও জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের সভাপতি খলিলুর রহমান। সোমবার (৯ নভেম্বর) প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি এ সফরের কথা জানান।
বিজ্ঞাপন
ভিডিও বার্তায় সম্মেলনে বাংলাদেশের পক্ষ থেকে তিনটি প্রধান অগ্রাধিকারের বিষয় তুলে ধরেন খলিলুর রহমান। তিনি বলেন, ‘আমি তিনটি সুনির্দিষ্ট অগ্রাধিকার নিয়ে তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠেয় কপ-৩১-এ যাচ্ছি। প্রথমত, প্যারিস চুক্তির আওতায় আমরা যেসব প্রতিশ্রুতি দিয়েছি, তা বাস্তবায়ন করা। পরিচ্ছন্ন জ্বালানি, সার্বিক বিদ্যুতায়ন এবং ক্ষতিকর গ্যাস নির্গমন হ্রাস ত্বরান্বিত করার মাধ্যমেই আমরা এই লক্ষ্য অর্জন করতে চাই।’
তিনি আরও জানান, তার দ্বিতীয় অগ্রাধিকার হলো ‘জলবায়ু অর্থায়ন’। বিশেষ করে জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়ানো (অভিযোজন), সহনশীলতা বৃদ্ধি এবং ক্ষয়ক্ষতি মোকাবিলায় যেন সময়মতো ও নিয়মিত অর্থায়ন নিশ্চিত করা যায়, সে বিষয়ে জোর দেবেন তিনি।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
মানবসম্পদ ও লোকালয় সুরক্ষাকে তৃতীয় অগ্রাধিকার হিসেবে চিহ্নিত করে তিনি বলেন, আমাদের শেষ অগ্রাধিকার হলো মানুষের জীবন রক্ষা করা। আগাম সতর্কীকরণ ব্যবস্থা গড়ে তোলা, দুর্যোগ প্রস্তুতি শক্তিশালী করা এবং স্থানীয় কমিউনিটি সুরক্ষায় বিনিয়োগের মাধ্যমে মানুষের জীবন সুরক্ষিত করাই আমাদের মূল লক্ষ্য।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্র থেকে সরাসরি কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কে যাওয়ার কথা রয়েছে খলিলুর রহমানের।








