Logo

শেখ হাসিনাকে বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে ফিরতে হবে

profile picture
নিজস্ব প্রতিবেদক
১০ নভেম্বর, ২০২৬, ১৩:০৪
শেখ হাসিনাকে বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে ফিরতে হবে
ছবি: সংগৃহীত

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে দেশে ফিরিয়ে আনতে বন্দি বিনিময় চুক্তির পথ অনুসরণ করতে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। দণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে শেখ হাসিনার ক্ষেত্রে কিছু মৌলিক অধিকার কার্যকর হবে না বলেও মন্তব্য করেছেন তিনি।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১০ নভেম্বর) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রম তুলে ধরে আয়োজিত সাপ্তাহিক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তথ্য উপদেষ্টা।

শেখ হাসিনার পাসপোর্ট দেওয়ার অনুরোধ করে দেওয়া একটি আবেদন প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, ‘শেখ হাসিনাকে ধরে আনতে চাই। দণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে তার অনেক মৌলিক মানবাধিকার স্থগিত থাকবে, এটা আমাদের সংবিধানেই আছে।’

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

পাসপোর্ট চাওয়াটা শেখ হাসিনার কৌশল কি না তা খতিয়ে দেখবে সরকার।

তথ্য উপদেষ্টা বলেন, ‘তিনি পাসপোর্টের জন্য কোনো আবেদন করেননি। একটি ল ফার্মের মাধ্যমে অনুরোধ জানানো হয়েছে।’

ডা. জাহেদ উর রহমান বলেন, ‘হাসিনাকে কী প্রক্রিয়ায় দেশে আনা হবে, তা এখানে ম্যাটার করে। বন্দি বিনিময় চুক্তির মাধ্যমেই তাকে দেশে ফিরতে হবে।

বিজ্ঞাপন

পোশাক শ্রমিকদের সর্বনিম্ন মজুরি নির্ধারণের বিষয়ে তথ্য উপদেষ্টা বলেন, ‘গার্মেন্ট শ্রমিকদের ন্যূনতম নতুন মজুরি ডিসেম্বরের মধ্যে চূড়ান্ত হবে।’

দেশের বিভিন্ন স্থানে বাসে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা নিয়েও কথা বলেন তিনি। এসব ঘটনার পেছনে অর্থায়নের বিষয়ে মন্তব্য করে তিনি বলেন, ‘মাফিয়া দল তাদের অর্থায়ন থামায়নি। সরকার খুব দ্রুত তাদের ধরবে।’

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD