Logo

আজ ঐতিহাসিক ১০ নভেম্বর, শহীদ নূর হোসেন দিবস

profile picture
নিজস্ব প্রতিবেদক
১০ নভেম্বর, ২০২৬, ১২:৪৭
আজ ঐতিহাসিক ১০ নভেম্বর, শহীদ নূর হোসেন দিবস
ছবি: সংগৃহীত

১৯৮৭ সালের ১০ নভেম্বর। স্বৈরাচারবিরোধী আন্দোলনে উত্তাল রাজপথ। বুকে-পিঠে ‘গণতন্ত্র মুক্তি পাক, স্বৈরাচার নিপাত যাক’ স্লোগান লিখে প্রতিবাদে নেমেছিলেন যুবক নূর হোসেন। রাজধানীর গুলিস্তানের জিরো পয়েন্ট এলাকায় পুলিশের গুলিতে সেদিন প্রাণ হারান তিনি। সেই আত্মত্যাগের স্মরণে আজ মঙ্গলবার (১০ নভেম্বর) পালিত হচ্ছে শহীদ নূর হোসেন দিবস।

বিজ্ঞাপন

তার বুকে-পিঠে ‘গণতন্ত্র মুক্তি পাক/স্বৈরাচার নিপাত যাক’ লিখে বিক্ষোভ প্রদর্শনকালে পুলিশ তাকে গুলি করে। এরপর থেকে দিনটি ‘গণতন্ত্র মুক্তি দিবস’ হিসেবেও পালিত হয়ে আসছে।

অন্যদিকে, জাতীয় পার্টি দিনটিকে ‘গণতন্ত্র দিবস’ হিসেবে পালন করবে। ১৯৮৬ সালের ১০ নভেম্বর, জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের জাতির উদ্দেশে ভাষণ দিয়ে সামরিক আইন প্রত্যাহারের ঘোষণা স্মরণে প্রতি বছর দিবসটি পালন করছে তারা।

আরও পড়ুন

বিজ্ঞাপন

১৯৮৭ সালের ১০ নভেম্বর নূর হোসেন ছাড়াও নূরুল হুদা বাবুল এবং কিশোরগঞ্জের বাজিতপুরের ক্ষেতমজুর নেতা আমিনুল হুদা টিটো শহীদ হন। নূর হোসেনের এই আত্মদান স্বৈরাচারবিরোধী গণ-আন্দোলনে নতুন মাত্রা যোগ করে। এর ধারাবাহিকতায় আন্দোলন আরও বেগবান হয়। অবশেষে ১৯৯০ সালের ৬ ডিসেম্বর স্বৈরশাসক এরশাদের পদত্যাগের মধ্যদিয়ে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকালে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের নেতাকর্মীরা গুলিস্তানের শহীদ নূর হোসেন স্কয়ারে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন।

এ ছাড়া বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনের উদ্যোগে বিকেল ৪টায় তোপখানা রোডে দলটির প্রধান কার্যালয়ে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হবে। সভার বিষয়বস্তু ‘শহীদ নূর হোসেন দিবস: রাষ্ট্রীয় গুম-খুনের বাসনা এবং সংস্কার পরিষদ না গঠনের বাহানা’।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD