ফ্যাসিস্টের প্রত্যাবর্তন ঠেকাতে সংসদে বিশেষ দোয়া

ফ্যাসিস্ট শক্তিকে বিতাড়িত করার পর কেউ আবার তাদের ফিরিয়ে আনার চেষ্টা করলে তা প্রতিহত করার সামর্থ্য চেয়ে জাতীয় সংসদে বিশেষ মোনাজাত করেছেন ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকন। একই সঙ্গে সংসদের প্রতি দেশের মানুষের প্রত্যাশা পূরণে জনপ্রতিনিধিদের সক্ষমতা দেওয়ার জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন তিনি।
বিজ্ঞাপন
সোমবার (৯ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের শুরুতে দোয়া পরিচালনাকালে এসব কথা বলেন ধর্ম প্রতিমন্ত্রী।
আরও পড়ুন
বিজ্ঞাপন
মোনাজাতে শামীম কায়সার লিংকন বলেন, ‘হে আল্লাহ রাব্বুল আলামিন, ফ্যাসিস্টকে বিতাড়িত করতে তওফিক দিয়েছ। আবার যদি কেউ সেই ফ্যাসিস্টকে ফিরিয়ে আনার চেষ্টা করে, আমরা যেন তাকে প্রতিহত করতে পারি। এই সংসদের দিকে রাষ্ট্রের সবাই যেদিকে তাকিয়ে আছে, আমরা যেন তা বাস্তবায়ন করতে পারি।’
এর আগে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে বিকেল ৩টা ৩৮ মিনিটে সংসদ ভবনের সংসদ কক্ষে অধিবেশনের কার্যক্রম শুরু হয়।
বিজ্ঞাপন
ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সূচনাপর্বে দোয়া পরিচালনার সময়ই ধর্ম প্রতিমন্ত্রী ফ্যাসিস্ট শক্তির পুনরুত্থান ঠেকানো এবং জনগণের প্রত্যাশা পূরণের সক্ষমতা চেয়ে এ প্রার্থনা করেন।








