নতুন দায়িত্ব পেলেন পাঁচ সংসদ সদস্য

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন সুষ্ঠু ও নির্বিঘ্নভাবে পরিচালনার লক্ষ্যে সভাপতিমণ্ডলীর পাঁচ সদস্যকে মনোনীত করা হয়েছে। সোমবার (৯ নভেম্বর) অধিবেশনের প্রথম দিনের বৈঠকে তাদের নাম ঘোষণা করেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।
বিজ্ঞাপন
এদিন বিকেল সাড়ে ৩টায় জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের কার্যক্রম শুরু হয়। প্রথম দিনের বৈঠকে সভাপতিত্ব করেন স্পিকার নিজেই। অধিবেশন পরিচালনার ধারাবাহিকতা বজায় রাখতে পাঁচ সংসদ সদস্যকে সভাপতিমণ্ডলীর সদস্য হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
মনোনীত পাঁচ সদস্য হলেন নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য মো. শাহজাহান, চট্টগ্রাম-১২ আসনের সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম, পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মুহাম্মদ নওশাদ জমির, চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী এবং সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রাশেদা বেগম হীরা।
সংসদের কার্যপ্রণালি বিধি অনুযায়ী, স্পিকার ও ডেপুটি স্পিকার অনুপস্থিত থাকলে সভাপতিমণ্ডলীর সদস্যরা জ্যেষ্ঠতার ভিত্তিতে অধিবেশনে সভাপতিত্ব করেন। সংসদের কার্যক্রম যাতে নিয়মতান্ত্রিকভাবে অব্যাহত থাকে, সে লক্ষ্যেই এই প্যানেল মনোনয়ন দেওয়া হয়।








