কেন কারাগারে সংসদ সদস্য গাজী নজরুল, সংসদে জানালেন স্পিকার

আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে দায়ের করা মামলায় গ্রেফতার হয়ে কারাগারে রয়েছেন সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য জি এম নজরুল ইসলাম (গাজী নজরুল ইসলাম)। আদালতের নির্দেশে তিনি বর্তমানে ঢাকা কেন্দ্রীয় কারাগার, কেরানীগঞ্জে বন্দি রয়েছেন। সোমবার (৯ নভেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে আনুষ্ঠানিকভাবে তাঁর কারাবন্দি থাকার বিষয়টি অবহিত করেছেন স্পিকার।
বিজ্ঞাপন
সোমবার ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের প্রথম দিনের বৈঠকে স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ এ তথ্য জানান। কার্যপ্রণালি বিধির ১৭২ ধারায় পাওয়া নোটিশের সংশ্লিষ্ট অংশ ১৭৬ বিধি অনুসারে তিনি সংসদে পড়ে শোনান।
স্পিকার জানান, কার্যপ্রণালি বিধির ১৭২ বিধি অনুযায়ী এ বিষয়ে একটি লিখিত চিঠি তাঁর কাছে এসেছে। সংসদীয় বিধান অনুসারে, অধিবেশন চলাকালে এ ধরনের চিঠি বা বার্তা পাওয়া গেলে তা যথাযথভাবে সংসদে উপস্থাপনের বাধ্যবাধকতা রয়েছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
সংসদে উপস্থাপিত তথ্য অনুযায়ী, গত ২০ সেপ্টেম্বর শেরেবাংলা নগর থানায় করা ১৬৯৫ নম্বর সাধারণ ডায়েরির সূত্র ধরে জি এম নজরুল ইসলামকে রাজধানীর ন্যাম ভবনের বাসা থেকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়। পরে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে দণ্ডবিধির ৩০৬ ধারায় দায়ের করা ১৬ নম্বর মামলায় (জিআর নম্বর ১৯৭) ২১ সেপ্টেম্বর তাঁকে গ্রেফতার দেখানো হয়।
বিজ্ঞাপন
এরপর ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক তাঁর জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। সেই থেকে তিনি কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে রয়েছেন।
এদিকে মামলার পেছনের ঘটনায় জানা যায়, গত ২০ সেপ্টেম্বর রাজধানীর ন্যাম ভবনের ৫ নম্বর ভবনের তৃতীয় তলার ২০৩ নম্বর বাসা থেকে সংসদ সদস্যের দ্বিতীয় স্ত্রী ১৯ বছর বয়সী মরিয়ম খাতুনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে শেরেবাংলা নগর থানা পুলিশ।
এর আগে জুলাই মাসে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে এক তরুণীর সঙ্গে সংসদ সদস্যকে দেখা যায়। ভিডিওটি নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হলে জি এম নজরুল ইসলাম নিজেই জানান, ওই তরুণী তাঁর দ্বিতীয় স্ত্রী মরিয়ম।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
মামলার এজাহার অনুযায়ী, চলতি বছরের জুন মাসে তাঁদের বিয়ে হয়। বিয়ের পর মরিয়ম সংসদ সদস্যের প্রথম স্ত্রী মাকসুদা ইসলামের সঙ্গে একই বাসায় বসবাস করতেন। এ সময় স্বামী ও সতিনের বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ পরিবারের সদস্যদের কাছে জানিয়েছিলেন মরিয়ম।
পরবর্তীতে মরিয়মের মৃত্যুর ঘটনায় তাঁর বাবা এস এম মাসুম বিল্লাহ বাদী হয়ে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা করেন। এতে সংসদ সদস্য জি এম নজরুল ইসলাম, তাঁর প্রথম স্ত্রী মাকসুদা ইসলাম এবং মরিয়মের মামা ওবায়দুর রহমানকে আসামি করা হয়। ওই মামলায় পুলিশ সংসদ সদস্য ও তাঁর প্রথম স্ত্রীকে গ্রেফতার করে আদালতে পাঠায়।








