শুরু হলো ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু হয়েছে। সোমবার (৯ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে এ বৈঠক শুরু হয়। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম অধিবেশনে সভাপতিত্ব করছেন।
বিজ্ঞাপন
সংক্ষিপ্ত সময়ের জন্য আহ্বান করা হলেও বিভিন্ন দিক থেকে এবারের অধিবেশন গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
এর আগে গত ১৪ অক্টোবর রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে সংসদের এ অধিবেশন আহ্বান করেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
সংশ্লিষ্ট সূত্র জানায়, মূলত সাংবিধানিক বাধ্যবাধকতা পূরণের লক্ষ্যেই চতুর্থ অধিবেশন ডাকা হয়েছে। সংবিধানের বিধান অনুযায়ী, সংসদের একটি অধিবেশন শেষ হওয়ার পরবর্তী ৬০ দিনের মধ্যে নতুন অধিবেশন বসতে হয়। সেই বাধ্যবাধকতা অনুসরণ করেই এবারের অধিবেশনের আয়োজন করা হয়েছে।
বিজ্ঞাপন
পরিকল্পনা অনুযায়ী, অধিবেশনটি আগামী ১৮ নভেম্বর পর্যন্ত চলতে পারে। সব মিলিয়ে আট কার্যদিবস সংসদের কার্যক্রম পরিচালনার সম্ভাবনা রয়েছে।
আগামী জানুয়ারিতে পরবর্তী অধিবেশন আহ্বানের সাংবিধানিক বাধ্যবাধকতা থাকায় বর্তমান অধিবেশনের মেয়াদ সংক্ষিপ্ত রাখা হয়েছে। ফলে অল্প সময়ের মধ্যেই চতুর্থ অধিবেশনের কার্যক্রম শেষ হওয়ার কথা রয়েছে।








