Logo

তিন বছর পরপর নতুন বাইসাইকেল পাবেন গ্রাম পুলিশ সদস্যরা

profile picture
নিজস্ব প্রতিবেদক
৯ নভেম্বর, ২০২৬, ১৬:১৭
তিন বছর পরপর নতুন বাইসাইকেল পাবেন গ্রাম পুলিশ সদস্যরা
ফাইল ছবি

গ্রাম পুলিশ সদস্যদের বাইসাইকেল পাওয়ার সময়সীমা কমিয়েছে সরকার। এখন থেকে পাঁচ বছরের পরিবর্তে প্রতি তিন বছর পরপর একটি করে বাইসাইকেল পাবেন ইউনিয়ন পরিষদে কর্মরত গ্রাম পুলিশ প্রধান ও সাধারণ সদস্যরা।

বিজ্ঞাপন

সোমবার (৯ নভেম্বর) এ বিষয়ে পরিপত্র জারি করেছে স্থানীয় সরকার বিভাগ। নতুন সিদ্ধান্তের ফলে গ্রাম পুলিশ সদস্যদের জন্য বাইসাইকেল পাওয়ার বিদ্যমান ব্যবধান দুই বছর কমল।

আরও পড়ুন

বিজ্ঞাপন

পরিপত্রে বলা হয়েছে, গ্রামীণ এলাকায় আইনশৃঙ্খলা রক্ষা এবং স্থানীয় সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়নে গ্রাম পুলিশ সদস্যরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাদের অবদানের স্বীকৃতি হিসেবে গত ৭ নভেম্বর অনুষ্ঠিত গ্রাম পুলিশ মহাসমাবেশে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশজুড়ে কর্মরত সদস্যদের বাইসাইকেল পাওয়ার সময়সীমা পুনর্নির্ধারণের ঘোষণা দেন।

প্রধানমন্ত্রীর ওই ঘোষণা বাস্তবায়নে স্থানীয় সরকার বিভাগের ২০২৬ সালের ২ ফেব্রুয়ারি জারি করা আগের পরিপত্রের বাইসাইকেল বিতরণসংক্রান্ত বিধান সংশোধন করা হয়েছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

সংশোধিত সিদ্ধান্ত অনুযায়ী, ইউনিয়ন পরিষদে কর্মরত গ্রাম পুলিশ প্রধান এবং সদস্যরা প্রতি তিন বছর পরপর একটি করে বাইসাইকেল পাবেন। আগে পাঁচ বছর পরপর এই সুবিধা দেওয়ার নিয়ম ছিল।

তবে নতুন পরিপত্রে স্পষ্ট করা হয়েছে, ২ ফেব্রুয়ারি জারি করা আগের পরিপত্রের অন্যান্য শর্ত এবং সরঞ্জাম পাওয়ার বিধান অপরিবর্তিত থাকবে। অর্থাৎ বাইসাইকেল বিতরণের সময়সীমা ছাড়া আগের নির্দেশনার বাকি বিষয়গুলো বহাল থাকছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD