গ্রাম পুলিশের মহাসমাবেশে নিহত জামশেদ, পরিবার পেল ৩ লাখ টাকা

রাজধানী ঢাকায় গ্রাম পুলিশের মহাসমাবেশে যোগ দিতে গিয়ে মারা যাওয়া রংপুরের বদরগঞ্জ উপজেলার দফাদার জামশেদ আলীর পরিবারকে ৩ লাখ টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর তহবিল থেকে এই অর্থ প্রদান করা হয়।
বিজ্ঞাপন
শনিবার (৭ নভেম্বর) রাতে নিহত জামশেদ আলীর স্ত্রীর হাতে সহায়তার অর্থ তুলে দেন বদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুসা নাসের চৌধুরী।
জামশেদ আলী বদরগঞ্জ উপজেলার ১৫ নম্বর লোহানীপাড়া ইউনিয়নে দফাদার হিসেবে দায়িত্ব পালন করতেন। শনিবার সকাল সাড়ে ৯টার দিকে রাজধানীর জাতীয় প্যারেড গ্রাউন্ডের প্রবেশপথে হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে পড়ে যান তিনি। পরে বিমান বাহিনীর সদস্যরা তাঁকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
পরিবারের সদস্যরা জানান, সারা দেশের গ্রাম পুলিশের সদস্যদের অংশগ্রহণে আয়োজিত মহাসমাবেশে যোগ দিতে শুক্রবার (৬ নভেম্বর) বদরগঞ্জ উপজেলা থেকে ৮৪ জন গ্রাম পুলিশ সদস্য ঢাকার উদ্দেশে রওনা হন। তাঁদের সঙ্গে ছিলেন জামশেদ আলীও।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
শনিবার সকালে জাতীয় প্যারেড গ্রাউন্ডে প্রবেশের অপেক্ষায় ছিলেন তাঁরা। এ সময় প্রবেশপথের কাছাকাছি পৌঁছালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন জামশেদ। কিছুক্ষণের মধ্যেই তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে দ্রুত হাসপাতালে নেওয়া হলেও শেষ পর্যন্ত তাঁকে বাঁচানো সম্ভব হয়নি।
এদিকে রবিবার (৮ নভেম্বর) সকাল ১০টায় জামশেদ আলীর জানাজা অনুষ্ঠিত হয়েছে। এতে পরিবারের সদস্য, আত্মীয়স্বজন, স্থানীয় জনপ্রতিনিধি, গ্রাম পুলিশের সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
প্রধানমন্ত্রীর তহবিল থেকে পাওয়া এই আর্থিক সহায়তা নিহত জামশেদ আলীর পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে।








