মনোহরদীতে ২ হাজার কৃষকের হাতে বোরো ধান ও সরিষার বীজ বিতরণ

নরসিংদীর মনোহরদীতে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে দুই হাজার কৃষকের মাঝে উন্নতমানের বোরো ধান ও সরিষার বীজ বিতরণ করা হয়েছে। এগ্রিকালচারিস্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব)-এর উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
বিজ্ঞাপন
রবিবার (৮ নভেম্বর) সকাল ১০টায় শুকুন্দী নাজিম উদ্দিন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে প্রথম দফায় বীজ বিতরণ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক এ বি এম মাহমুদুর রহমান।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এগ্রিকালচারিস্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব)-এর সদস্যসচিব ও কৃষকদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ শাহাদত হোসেন বিপ্লব।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা কৃষকদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক শফিকুল ইসলাম আপেল, সদস্যসচিব দীপক কুমার বর্মন প্রিন্স, মনোহরদী উপজেলা কৃষকদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক সুরুজ মিয়া, স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মোজাম্মেল হোসেন ভূঁইয়া উজ্জ্বল এবং মনোহরদী পৌরসভা কৃষকদলের আহ্বায়ক আবুল কালাম আজাদ।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
একই দিন বিকেলে বীরগাঁও উচ্চ বিদ্যালয় মাঠে দ্বিতীয় দফায় কৃষকদের মধ্যে বীজ বিতরণ করা হয়। কৃষ্ণপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কাজী আনোয়ার হোসেন খসরুর সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানেও প্রধান অতিথি ছিলেন কৃষিবিদ শাহাদত হোসেন বিপ্লব। অনুষ্ঠানে একই অতিথিরা উপস্থিত ছিলেন। এটি সঞ্চালনা করেন মহসিন কবীর।
আলোচনা সভায় বক্তারা বলেন, কৃষকবান্ধব সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডের অংশ হিসেবে প্রান্তিক কৃষকদের সহায়তা দিতে এ প্রণোদনামূলক বীজ বিতরণ কর্মসূচি নেওয়া হয়েছে। এ ধরনের উদ্যোগ দেশের খাদ্য উৎপাদন বৃদ্ধি এবং কৃষির সামগ্রিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আলোচনা শেষে অতিথিরা দুই হাজার কৃষকের হাতে উন্নতমানের বোরো ধান ও সরিষার বীজ তুলে দেন।








