Logo

বেতন বৃদ্ধির দাবিতে গাজীপুরে ফের শ্রমিক বিক্ষোভ

profile picture
জেলা প্রতিনিধি
গাজীপুর
৮ নভেম্বর, ২০২৬, ১৭:৫১
বেতন বৃদ্ধির দাবিতে গাজীপুরে ফের শ্রমিক বিক্ষোভ
ছবি: সংগৃহীত

বেতন বৃদ্ধির দাবিতে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে গাজীপুরের শিল্পাঞ্চল। রবিবার দুপুরে কোনাবাড়ীর জরুন এলাকায় পোশাকশ্রমিকদের বিক্ষোভ ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড ও টিয়ারগ্যাস নিক্ষেপ করেছে পুলিশ। এ সময় বিজিবি সদস্যরাও ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে অংশ নেন।

বিজ্ঞাপন

রবিবার (১১ নভেম্বর) দুপুর ৩টার দিকে গাজীপুর মহানগরীর কোনাবাড়ীর জরুন এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে অর্ধশতাধিক শ্রমিক লাঠিসোঁটা নিয়ে কাশিমপুর থেকে কোনাবাড়ীর জরুন এলাকার দিকে আসেন। পথে আশপাশের কয়েকটি পোশাক কারখানা লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন তারা। ওই সময় কারখানাগুলোতে উৎপাদন কার্যক্রম চলছিল।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

পরিস্থিতি নিয়ন্ত্রণে স্ট্যান্ডার্ড গ্রুপের কারখানার ভেতরে দায়িত্ব পালন করা পুলিশ সদস্যরা শ্রমিকদের ধাওয়া দেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বিজিবি। পরে পুলিশ ও বিজিবি সদস্যরা সাউন্ড গ্রেনেড নিক্ষেপ এবং লাঠিপেটা করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেন।

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, সকাল থেকে শিল্পাঞ্চলের পরিস্থিতি স্বাভাবিক ছিল। বেলা ৩টার দিকে একই দাবিতে মণ্ডল গ্রুপের কয়েকজন শ্রমিক জরুন মোড়ের দিকে আসেন। এ সময় তারা ৬ থেকে ৭টি কারখানা লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন।

পরে পুলিশ ও বিজিবি সদস্যরা লাঠিপেটা এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের সরিয়ে দেন। এ ঘটনায় সাতটি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।

বিজ্ঞাপন

শিল্প পুলিশ সুপার আরও জানান, বর্তমানে গাজীপুরের সাতটি কারখানা ছাড়া বাকি সব কারখানায় উৎপাদন কার্যক্রম চলছে

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD