Logo

‎পিরোপুর পলিটেকনিকে ৪৩ কোটি টাকার উন্নয়ন কাজের উদ্বোধন

profile picture
জেলা প্রতিনিধি
পিরোজপুর
৮ নভেম্বর, ২০২৬, ১৬:১৩
‎পিরোপুর পলিটেকনিকে ৪৩ কোটি টাকার উন্নয়ন কাজের উদ্বোধন
ছবি প্রতিনিধি।

‎পিরোজপুর পলিটেকনিক ইনস্টিটিউটে প্রায় ৪৩ কোটি ৬৮ লাখ টাকা ব্যয়ে বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

বিজ্ঞাপন

গত শুক্রবার (৬ নভেম্বর) পিরোজপুর পলিটেকনিক ইনস্টিটিউট প্রাঙ্গণে এসব উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর, এমপি।

‎​ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, পিরোজপুরের নির্বাহী প্রকৌশলী (চলতি দায়িত্ব) মো. জহিরুল ইসলাম জানান, সারা দেশের ২৩টি পলিটেকনিক ইনস্টিটিউট উন্নয়ন প্রকল্পের আওতায় পিরোজপুরে এই কাজগুলো বাস্তবায়িত হচ্ছে। গত ৫ আগস্টের পর থেকে প্রকল্পের প্রাথমিক প্রস্তুতি ও মালামাল সংগ্রহের কাজ শুরু হয়েছে এবং ঠিকাদাররা ইতিমধ্যে প্রয়োজনীয় মালামাল মজুদ করেছেন। এখন থেকে পুরোদমে নির্মাণকাজ এগিয়ে নেওয়া হবে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

‎​ইনস্টিটিউটে ১৪ কোটি ৮১ লাখ টাকা ব্যয়ে সিঙ্গেল পাইল ফাউন্ডেশনসহ ৬ তলা ভিত বিশিষ্ট ৬ তলা ওয়ার্কশপ ভবন, ১১ কোটি ৬৪ লাখ টাকা ব্যয়ে পাইল ফাউন্ডেশনসহ ৬ তলা প্রশাসনিক ভবন এবং ১৪ কোটি ১০ লাখ টাকা ব্যয়ে পাইল ফাউন্ডেশনসহ ৬ তলা একাডেমিক ভবন নির্মিত হবে। এছাড়া ৩ কোটি ১২ লাখ টাকা ব্যয়ে পিরোজপুর পলিটেকনিক ইনস্টিটিউটের রিটেইনিং ওয়াল, বাউন্ডারি ওয়াল ও মূল গেট নির্মাণ করা হবে।

নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম আরও বলেন, জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন ও শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সার্বিক তদারকিতে এবং প্রতিমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে মানসম্মতভাবে উন্নয়নকাজ সম্পন্ন করা হবে।

ভিত্তিপ্রস্তর স্থাপন ও ফলক উন্মোচন শেষে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ গোলাম রব্বানী, জেলা বিএনপির সদস্যসচিব সাইদুল ইসলাম কিসমত, স্থানীয় প্রশাসন ও শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা, প্রকল্পের ঠিকাদার এবং স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD