Logo

পুলিশের ওপর হামলা চালিয়ে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ

profile picture
জেলা প্রতিনিধি
ঝালকাঠি
৮ নভেম্বর, ২০২৬, ১৭:১৯
পুলিশের ওপর হামলা চালিয়ে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ
ছবি: সংগৃহীত

ঝালকাঠির নলছিটিতে পুলিশের ওপর হামলা চালিয়ে গ্রেপ্তার হওয়া নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের এক নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে তাঁর পরিবারের সদস্য ও স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে। এ সময় পুলিশের একটি পিকআপ ভ্যান ভাঙচুর করা হয়। হামলায় কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন।

বিজ্ঞাপন

রবিবার (৮ নভেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার দপদপিয়া ফেরিঘাট এলাকায় এ ঘটনা ঘটে। ছিনিয়ে নেওয়া ব্যক্তি হলেন দপদপিয়া ইউনিয়ন ছাত্রলীগের (কার্যক্রম নিষিদ্ধ) সভাপতি ও ইউপি সদস্য মো. সিরাজ মোল্লা।

পুলিশ সূত্রে জানা গেছে, সিরাজ মোল্লার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল। রোববার দুপুরে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুজ্জামান সোহাগের নেতৃত্বে পুলিশের একটি দল দপদপিয়া ফেরিঘাট এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে। তবে গ্রেপ্তারের পরপরই তাঁর তিন ভাইসহ স্থানীয় কয়েকজন পুলিশের ওপর হামলা চালিয়ে সিরাজ মোল্লাকে ছিনিয়ে নিয়ে যান বলে অভিযোগ রয়েছে। এ সময় হামলাকারীরা পুলিশের একটি পিকআপ ভ্যান ভাঙচুর করেন। হামলায় কয়েকজন পুলিশ সদস্য আহত হন। ঘটনার পর ছিনিয়ে নেওয়া আসামিকে পুনরায় গ্রেপ্তারে পুলিশ অভিযান শুরু করেছে।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুজ্জামান সোহাগ বলেন, সিরাজ মোল্লার বিরুদ্ধে ওয়ারেন্ট ছিল। তাঁকে গ্রেপ্তার করা হলে তাঁর পরিবারের সদস্যরা ছিনিয়ে নিয়ে যান। ছিনিয়ে নেওয়া আসামিকে পুনরায় গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD