Logo

মাঠ পুনরুদ্ধারে অষ্টম দিনেও বিক্ষোভে শেকৃবি শিক্ষার্থীরা

profile picture
ক্যাম্পাস প্রতিনিধি
৫ নভেম্বর, ২০২৬, ১৭:৫৩
মাঠ পুনরুদ্ধারে অষ্টম দিনেও বিক্ষোভে শেকৃবি শিক্ষার্থীরা
ছবি: সংগৃহীত

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) পুরোনো গবেষণা মাঠ পুনরুদ্ধারের দাবিতে টানা অষ্টম দিনের মতো বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। মাঠটি ফিরে পেতে মামলা করার অগ্রগতি জানতে চাওয়ার পাশাপাশি দ্রুত জরুরি সিন্ডিকেট সভা আহ্বানের দাবি জানিয়েছেন তাঁরা।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের পতাকা স্ট্যান্ডের সামনে জড়ো হন আন্দোলনরত শিক্ষার্থীরা। পরে সেখান থেকে মিছিল নিয়ে প্রশাসনিক ভবনের সামনে গিয়ে বিক্ষোভ করেন তাঁরা।

এ সময় শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে সেখানে উপস্থিত হন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আব্দুল লতিফ, উপ-উপাচার্য অধ্যাপক ড. বেলাল হোসেন, ট্রেজারার অধ্যাপক আবুল বাশার, প্রক্টর অধ্যাপক ড. আরফান আলী এবং মাঠসংক্রান্ত স্টিয়ারিং কমিটির আহ্বায়ক ও পোস্টগ্র্যাজুয়েট ডিন অধ্যাপক এম. সালাহউদ্দিন আহমদ চৌধুরী।

আরও পড়ুন

বিজ্ঞাপন

মাঠ পুনরুদ্ধারে আইনি পদক্ষেপের অগ্রগতি জানতে চাইলে অধ্যাপক এম. সালাহউদ্দিন আহমদ চৌধুরী বলেন, ‘কাজ তো চলমান। আমরা ফার্মগুলোর সঙ্গে কথা বলেছি। জমিটি দ্য বেঙ্গল অ্যাগ্রিকালচারাল ইনস্টিটিউটের ছিল। আমাদের কনসার্ন ছাড়াই এটি গণপূর্তের কাছে হস্তান্তর করা হয়েছে। তাই আগে মিস কেস করে রিট করতে হবে।’

শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে উপাচার্য জানান, জরুরি পরিস্থিতি বিবেচনায় দ্রুততম সময়ের মধ্যে বিশেষ সিন্ডিকেট সভা আহ্বান করা হবে।

বিজ্ঞাপন

বিক্ষোভে শিক্ষার্থীরা দ্রুত ওই সভা আয়োজন করে মাঠ পুনরুদ্ধারে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। তাঁদের দাবি, বিশ্ববিদ্যালয়ের পুরোনো গবেষণা মাঠে সচিবালয় নির্মাণের পরিকল্পনা বাতিল করতে হবে এবং জমিটি আবার বিশ্ববিদ্যালয়ের কাছে ফিরিয়ে দিতে হবে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD