মাঠ ফেরতের দাবিতে শেকৃবিতে ফের বিক্ষোভ, কুশপুত্তলিকা দাহ

পুরোনো গবেষণা মাঠ বিশ্ববিদ্যালয়ের কাছে ফিরিয়ে দেওয়ার দাবিতে আবারও আন্দোলনে নেমেছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) শিক্ষার্থীরা। বুধবার (৪ নভেম্বর) সড়ক অবরোধের পাশাপাশি গণপূর্ত অধিদপ্তরের কুশপুত্তলিকা দাহ করে তাঁরা।
বিজ্ঞাপন
দুপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে সহস্রাধিক শিক্ষার্থী মিছিল নিয়ে বের হয়ে চীন মৈত্রী সিগন্যাল এলাকায় অবস্থান নেন। এ সময় বিভিন্ন স্লোগান দিয়ে সড়ক অবরোধ করেন তাঁরা। এতে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়।
আরও পড়ুন
বিজ্ঞাপন
পরে শিক্ষার্থীরা গণপূর্ত কমপ্লেক্সের সামনে গিয়ে গণপূর্ত অধিদপ্তরের কুশপুত্তলিকা দাহ করেন। আন্দোলনকারীদের স্লোগানের মধ্যে ছিল—‘সেখানে আমাদের মাঠ আমাদের থাক’, ‘আমলা সচিব বাইরে থাক’, ‘মাঠ যখন হারিয়ে যাবে প্রজাতিরা কোথায় যাবে’, ‘টেক ব্যাক টেক ব্যাক’ এবং ‘সাউ ল্যান্ড সাউ ল্যান্ড’।
কর্মসূচি শেষে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ফিরে যান। সেখানে তাঁরা পরবর্তী দিনের আন্দোলন কর্মসূচি ঘোষণা করেন।
বিজ্ঞাপন
শিক্ষার্থীদের মূল দাবি, বিশ্ববিদ্যালয়ের পুরোনো গবেষণা মাঠে নতুন সচিবালয় নির্মাণের পরিকল্পনা বাতিল করে পুরো মাঠ শেকৃবির কাছে ফিরিয়ে দিতে হবে। তাঁদের ভাষ্য, গবেষণা ও ব্যবহারিক শিক্ষার জন্য মাঠটি শিক্ষার্থীদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই মাঠের মালিকানা ও ব্যবহারের অধিকার বিশ্ববিদ্যালয়ের হাতে ফিরিয়ে না দেওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখবেন তাঁরা।








