চবি ক্যাম্পাসে অনুমতি ছাড়া ড্রোন ওড়ানো নিষিদ্ধ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে প্রক্টর অফিসের পূর্বানুমতি ছাড়া ড্রোন ক্যামেরা ওড়ানো নিষিদ্ধ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
বিজ্ঞাপন
রবিবার (২৫ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. কামরুল হোসেন স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞপ্তিতে বলা হয়, ক্যাম্পাসের বিভিন্ন স্থানে অজ্ঞাতপরিচয় ব্যক্তি প্রায়ই অনুমতি ছাড়াই ড্রোন ক্যামেরা ওড়াচ্ছেন। এমনকি ছাত্রীদের হলসংলগ্ন এলাকাতেও ড্রোন ওড়ানোর ঘটনা ঘটছে। এসব কর্মকাণ্ড বিশ্ববিদ্যালয়ের সার্বিক নিরাপত্তা, শৃঙ্খলা এবং ছাত্রীদের ব্যক্তিগত গোপনীয়তার জন্য উদ্বেগজনক।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, ক্যাম্পাসের অভ্যন্তরে ড্রোন ওড়ানোর প্রয়োজন হলে আগে প্রক্টর অফিসের অনুমতি নিতে হবে। একই সঙ্গে প্রযোজ্য সরকারি বিধিবিধানও অনুসরণ করতে হবে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী ও দর্শনার্থীসহ সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনাটি মেনে চলার আহ্বান জানানো হয়েছে।








