Logo

চবিতে নবীন ৪ শতাধিক নারী শিক্ষার্থীকে ছাত্রীসংস্থার সংবর্ধনা

profile picture
ক্যাম্পাস প্রতিনিধি
চট্টগ্রাম
১৪ অক্টোবর, ২০২৬, ১৬:২৩
চবিতে নবীন ৪ শতাধিক নারী শিক্ষার্থীকে ছাত্রীসংস্থার সংবর্ধনা
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) চার শতাধিক নবীন নারী শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থার বিশ্ববিদ্যালয় শাখা। মঙ্গলবার (১৩ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিজ্ঞাপন

আয়োজকেরা জানান, বিশ্ববিদ্যালয় জীবনের শুরুতে আবাসন, পড়াশোনা ও ব্যক্তিগত নানা চ্যালেঞ্জের মুখে নবীন ছাত্রীরা যাতে একাকিত্বে না ভোগেন, সে লক্ষ্যেই তাদের পাশে দাঁড়াতে চান তারা। শিক্ষার্থীদের প্রয়োজন অনুযায়ী সহযোগিতার পাশাপাশি ধর্মীয় পরিচয় নির্বিশেষে সবার প্রতি সহমর্মিতা ও সহযোগিতার মনোভাব নিয়ে কাজ করার প্রত্যয়ও ব্যক্ত করেন আয়োজকেরা। অনুষ্ঠানে নবীন ছাত্রীদের হাতে বিভিন্ন উপহার ও স্মারক তুলে দেওয়া হয়।

আরও পড়ুন

বিজ্ঞাপন

অনুষ্ঠানে অতিথিরা নবীন শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা, অধ্যবসায় এবং জ্ঞানচর্চার মাধ্যমে শিক্ষাজীবনে ভালো ফল অর্জনের পরামর্শ দেন। একই সঙ্গে নৈতিক মূল্যবোধ, দায়িত্বশীলতা ও মানবিক গুণাবলি বিকাশের ওপর গুরুত্বারোপ করেন তারা। এসব গুণ অর্জনের মধ্য দিয়ে নিজেদের যোগ্য ও দায়িত্বশীল মানুষ হিসেবে গড়ে তোলার আহ্বান জানান অতিথিরা।

চবি ছাত্রীসংস্থার প্রচার সম্পাদক তাওফিকা রহমান ও মাহারিয়া বুশরার সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আতিয়ার রহমান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক ড. মোজাম্মেল হক এবং বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থার কেন্দ্রীয় নেত্রী ডা. রিফাহ রায়হানা।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD