Logo

ঢাবিতে সাত শিক্ষার্থী আহতের ঘটনায় প্রক্টরকে জবাব দেওয়ার আলটিমেটাম

profile picture
ক্যাম্পাস প্রতিনিধি
১৪ অক্টোবর, ২০২৬, ১৫:৪৩
ঢাবিতে সাত শিক্ষার্থী আহতের ঘটনায় প্রক্টরকে জবাব দেওয়ার আলটিমেটাম
ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) শিক্ষকের ব্যক্তিগত গাড়ির ধাক্কায় সাত শিক্ষার্থী আহত হওয়ার ঘটনায় প্রশাসনের পদক্ষেপ ও বিচারের দাবিতে প্রক্টর কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। এক ঘণ্টার মধ্যে প্রক্টর উপস্থিত হয়ে সুস্পষ্ট জবাব না দিলে কার্যালয়ে তালা দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।

বিজ্ঞাপন

বুধবার (১৪ অক্টোবর) দুপুরে প্রক্টর কার্যালয়ে গিয়ে তাঁকে না পেয়ে শিক্ষার্থীরা সেখানে অবস্থান নিয়ে প্রতিবাদ শুরু করেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

অবস্থানরত শিক্ষার্থীরা জানান, মঙ্গলবারের দুর্ঘটনার পর অভিযুক্তদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন কী ধরনের আইনি ও প্রশাসনিক ব্যবস্থা নিয়েছে, তা জানতে তাঁরা প্রক্টর কার্যালয়ে যান। তবে সেখানে প্রক্টরকে না পেয়ে কার্যালয়ের বাইরে অবস্থান কর্মসূচি শুরু করেন।

এ সময় বিপ্লবী ছাত্র মৈত্রীর সদস্য ইসরাত জাহান ইমু বলেন, এক ঘণ্টার মধ্যে প্রক্টর কার্যালয়ে উপস্থিত হয়ে গৃহীত পদক্ষেপ সম্পর্কে সুস্পষ্ট জবাব দিতে হবে। অন্যথায় প্রক্টর কার্যালয়ে তালা ঝুলিয়ে দেওয়া হবে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

শিক্ষার্থীরা জানান, গাড়ির ধাক্কায় সাতজন আহত হওয়ার ঘটনায় দায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ এবং বিচার নিশ্চিত করার দাবিতে তাঁরা এ কর্মসূচি পালন করছেন। প্রশাসনের পক্ষ থেকে কী পদক্ষেপ নেওয়া হয়েছে, সে বিষয়ে স্পষ্ট বক্তব্যও দাবি করেছেন তাঁরা।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD