বিমানবন্দরে ট্রলি ম্যানেজমেন্ট করতে পারে না, রাষ্ট্র চালাবে কীভাবে?

বিমানবন্দরের লাগেজ ও ট্রলি ব্যবস্থাপনায় অব্যবস্থাপনার সমালোচনা করে সরকারের সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম।
বিজ্ঞাপন
শনিবার (৩ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, একটি দেশের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর রাষ্ট্রের প্রশাসনিক সক্ষমতা ও সেবার মানের প্রতিফলন। কিন্তু ২০২৬ সালের স্কাইট্র্যাক্স র্যাংকিংয়ে দক্ষিণ এশিয়ার সেরা ১০ বিমানবন্দরের তালিকায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নাম নেই, এমনকি বিশ্বের সেরা ১০০ বিমানবন্দরের মধ্যেও স্থান পায়নি।
বিবৃতিতে সাদিক কায়েম বলেন, বিমানবন্দরে যাত্রী হয়রানি, লাগেজ জটিলতা ও ট্রলিসংকটের বিষয়ে সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামান প্রশ্ন তুলেছিলেন। তিনি প্রবাসীদের দুর্ভোগের বিষয়টি সামনে এনেছিলেন, যারা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন।
তিনি বলেন, যেসব কারণে প্রবাসীরা দীর্ঘ সময় লাগেজের জন্য অপেক্ষা করেন বা হয়রানির শিকার হন, সেসব সমস্যার সমাধান না করে প্রতিবাদকারী ব্যক্তির বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
সাদিক কায়েম আরও বলেন, বিভিন্ন ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে বিলম্ব হলেও মেজর (অব.) আখতারুজ্জামানকে অল্প সময়ের মধ্যেই গ্রেপ্তার করা হয়েছে। একজন প্রবীণ নাগরিক ও মুক্তিযোদ্ধাকে হ্যান্ডকাফ পরিয়ে আদালতে হাজির করা এবং রিমান্ডে নেওয়ার বিষয়েও তিনি সমালোচনা করেন।
বিবৃতিতে তিনি প্রবাসীদের ভোটাধিকার এবং তাদের প্রতি রাষ্ট্রের আচরণ নিয়েও প্রশ্ন তোলেন। তার ভাষ্য, প্রবাসীদের মর্যাদা ও নাগরিক সেবা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।
শেষে সরকারের উদ্দেশে প্রশ্ন রেখে সাদিক কায়েম বলেন, “যে সরকার একটা বিমানবন্দরে ল্যাগেজ ও ট্রলি ম্যানেজমেন্ট করতে পারে না, সেই সরকার ৫ বছর ঠিকঠাক রাষ্ট্র চালাবে কীভাবে?”








