Logo

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক, সংবিধান সংস্কার কমিটি বাতিলের দাবি এনসিপির

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৩ নভেম্বর, ২০২৬, ১৫:৪০
প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক, সংবিধান সংস্কার কমিটি বাতিলের দাবি এনসিপির
ছবি: সংগৃহীত

সংবিধান সংস্কার কমিটিকে ‘এক দলীয়’ আখ্যা দিয়ে তা বাতিলের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

বিজ্ঞাপন

সোমবার (২৩ নভেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের কাছে এ দাবি জানান তিনি।

বৈঠকের বিষয়ে নাহিদ ইসলাম বলেন, আজকে জাতীয় নাগরিক পার্টি এনসিপির একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে আমরা বসেছিলাম। সেখানে বর্তমান বাংলাদেশের বর্তমান পরিস্থিতিসহ সমসাময়িক রাজনীতিক সংকট ইত্যাদি নিয়ে কথা হয়েছে।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, গত কয়েকদিন ধরে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতি হয়েছে। এতে জনগণের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। সরকারি দল, বিরোধী দল, ফ্যাসিবাদবিরোধী নেতাকর্মী এবং জুলাই গণঅভ্যুত্থানের নেতৃত্বও বিভিন্নভাবে এসব ঘটনার ভুক্তভোগী হচ্ছেন।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

নাহিদ ইসলাম অভিযোগ করেন, পতিত স্বৈরাচারী ফ্যাসিস্ট শক্তি আওয়ামী লীগ দেশের বিভিন্ন স্থানে সন্ত্রাস ও অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে। এসব পরিস্থিতি থেকে উত্তরণ এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য প্রতিষ্ঠার সম্ভাবনা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রীও তার অবস্থান থেকে বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগের বিষয়গুলো তুলে ধরেছেন।

তিনি আরও জানান, ফ্যাসিবাদবিরোধী অবস্থান এবং জুলাই গণঅভ্যুত্থানের চেতনার প্রশ্নে রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সংবিধান সংস্কার কমিটিকে একদলীয় আখ্যা দিয়ে সেটি বাতিলের দাবি জানানোর পাশাপাশি দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, আইনশৃঙ্খলা এবং রাজনৈতিক ঐক্যের বিষয়গুলোও বৈঠকে গুরুত্ব পেয়েছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD