Logo

জাতিসংঘ অধিবেশনের ফাঁকে বাংলাদেশ-আজারবাইজান নতুন চুক্তি

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৩ সেপ্টেম্বর, ২০২৬, ১৬:২৯
জাতিসংঘ অধিবেশনের ফাঁকে বাংলাদেশ-আজারবাইজান নতুন চুক্তি
ছবি: সংগৃহীত

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে কূটনৈতিক, অফিসিয়াল ও সার্ভিস পাসপোর্টধারীদের জন্য ভিসা অব্যাহতি সংক্রান্ত চুক্তি করেছে বাংলাদেশ ও আজারবাইজান। নিউইয়র্কে স্থানীয় সময় মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীরা এ চুক্তিতে সই করেন।

বিজ্ঞাপন

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রী জেহুন বায়রামভ নিজ নিজ দেশের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। চুক্তির আওতায় নির্দিষ্ট শ্রেণির সরকারি পাসপোর্টধারীদের দুই দেশের মধ্যে ভ্রমণে ভিসা সংক্রান্ত ছাড় কার্যকর হবে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

চুক্তি স্বাক্ষরের পর দুই মন্ত্রী বাংলাদেশ-আজারবাইজান দ্বিপক্ষীয় সম্পর্কের বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। বৈঠকে রাজনৈতিক যোগাযোগ জোরদার, বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ এবং শিক্ষা ও মানবিক ক্ষেত্রে সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার বিষয় উঠে আসে।

খলিলুর রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, তিনি ২০২৬ সালের ২ জুন এ পদে নির্বাচিত হন এবং ৮ সেপ্টেম্বর থেকে ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্বে রয়েছেন।

বিজ্ঞাপন

আরও পড়ুন

এদিকে জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের অধিবেশনে আগামী ২৪ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য দেওয়ার কথা রয়েছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD